২৪ ঘণ্টায় সারাদেশে ১৮৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৯, ১৫:০৮আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১৫:২২

ডেঙ্গু রোগী, ফাইল ছবি গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ৮৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৫৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১২৫ জন। বুধবার (১৪ আগস্ট) সরকারি তথ্য বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়,গত এক সপ্তাহের তথ্য পর্যালোচনা করলে দেখা যায় সারাদেশের  হাসপাতালগুলোয় ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা খুব অল্প করে কমে যাচ্ছে। শেষ তিন দিনে অর্থাৎ ১১ আগস্ট ২ হাজার ৩৩৪ জন, ১২ আগস্ট ২ হাজার ৯৩ জন আর ১৩ আগস্ট ১ হাজার ২০০ জন হাসপাতালে ভর্তি হন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সারাদেশে হাসপাতালে ৭ হাজার ৮৬৯ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৪ হাজার ১৪৩ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ৭২৬ জন।

প্রসঙ্গত, এবছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালগুলো থেকে ৩৮ হাজার ৪৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে চলে গেছেন। মোট ভর্তি হয়েছিলেন ৪৬ হাজার ৩৫১ জন। আর নিশ্চিত ডেঙ্গুতে মারা গেছেন ৪০ জন।

/এসএমএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি