করোনায় মারা গেলেন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২০, ০১:২৯আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০১:২৯

রাশেদুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঢামেক হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির উপপরিচালক আলাউদ্দিন আল আজাদ।

তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে গত ৩০ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন রাশেদুল ইসলাম। গত ৮ দিন আগে ঢামেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে। গত দু’দিন আগে তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

এর আগে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। ক্যান্সার ভালো হয়ে যাওয়া পর করোনায় আক্রান্ত হন।

তার গ্রামের বাড়ি দিনাজপুরে। বর্তমানে পরিবার নিয়ে মোহাম্মদপুরে থাকতেন।

পরিবার সূত্রে জানা গেছে, তার স্ত্রী আরজিনা খাতুনও করোনায় আক্রান্ত ছিলেন। তবে তিনি সুস্থ হয়েছেন। আদনান নামে তাদের এক পুত্রসন্তান রয়েছে।

তার মৃত্যুতে বাংলাদেশ মেডিক্যাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএমআরএ) এর সভাপতি জাহাঙ্গীর হোসেন বাবুসহ কার্যনির্বাহী কমিটিসহ সব সদস্যবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

/এসএইচ/এআইবি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী