পোশাক কারখানা খুলে দেওয়ায় সংক্রমণ বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০১ আগস্ট ২০২১, ২০:১৩আপডেট : ০১ আগস্ট ২০২১, ২০:২৩

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পোশাক কারখানা খুলে দেওয়ায় সংক্রমণ বাড়বে। তিনি বলেন, পোশাক শ্রমিকরা গাদাগাদি করে এসেছে। তিল ধারণের জায়গা ছিল না। এর মাধ্যমে সংক্রমণ বৃদ্ধি পাবে।

রবিবার (১ আগস্ট) মহাখালীর বিসিপিএস মিলনায়তনে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

জাহিদ মালেক বলেন, ‘আমরা সেটা স্বীকার করি আর না করি। স্বাস্থ্যবিধি ওখানে কোথাও মানা হয়নি। আমরা আশা করবো এ ধরনের অবস্থা ভবিষ্যতে যেন না হয়’।

শিল্পকারখানা খোলায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে কর্মস্থলে ফেরা দক্ষিণবঙ্গের শ্রমজীবীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

আমাদের জীবন-জীবিকা অবশ্যই করতে হবে, মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, জীবনের জন্য জীবিকা দরকার আবার জীবিকার জন্য জীবনও তো থাকতে হবে। এই দুইটা ব্যালেন্স আমাদের করতে হয়। সরকারের সবদিকেই সে ব্যালেন্স করে চলতে হয়। কিন্তু ব্যালেন্স সবসময় রাখা যায় না।

/জেএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের