আজ দেওয়া হয়েছে সাড়ে ৯ লাখ ডোজ টিকা, নিবন্ধন ৪ কোটি পার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২১, ২২:১৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২২:১৭

গণটিকার আওতায় দ্বিতীয় ডোজের তৃতীয় দিন ছিল আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর)। এদিন দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৯ লাখ ৬৭ হাজার ১১৪ ডোজ টিকা। যার মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৯৪ হাজার ২৫৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৮৫৯ জনকে।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৫১৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৫২ লাখ ২২ হাজার ২১৫ ডোজ  টিকা মজুত আছে। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ৪ লাখ ৩৭ হাজার ১১৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৩২ লাখ ৫৪ হাজার ৪০১ জন। 

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ২ হাজার ৬৯৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ হাজার ৪৭৮ জনকে। 

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ কাউকে দেওয়া হয়নি।

এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৯১ হাজার ৫৬১ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৩৩৮ জন।

মডার্নার টিকা আজ প্রথম ডোজ দেওয়া কাউকে দেওয়া হয়নি। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ২১ হাজার ৪৩ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ৫ লাখ ২৬ হাজার ৬৯০ জন। 

/এসও/এমআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী