দুই ডোজের আওতায় ২ কোটি ৯২ লাখ মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২১, ২১:৩৭ আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ২১:৫৭

সারাদেশে আজ ৯ লাখ ২১ হাজার ৮৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৭২ হাজার ৩১৭ জনকে এবং দ্বিতীয় ডোজ ৫ লাখ ৪৮ হাজার ৭৭১ জনকে।

রবিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৭ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এরমধ্যে ৭ কোটি ১৩ লাখ ৯২ হাজার ৭১১ ডোজ টিকা দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ২১ লাখ ৫৪ হাজার ৮৪৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ৯২ লাখ ৩৭ হাজার ৮৬৩ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৮৮ লাখ ৫১ হাজার ৩০৮ জন।

/এসও/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
১৭ বছরেই এমএলএসে মাসসেরা, বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের অবিশ্বাস্য কীর্তি
১৭ বছরেই এমএলএসে মাসসেরা, বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের অবিশ্বাস্য কীর্তি
হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু
হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু
দুই মামলায় সাবেক এমপি তুহিনের জামিন স্থগিত
দুই মামলায় সাবেক এমপি তুহিনের জামিন স্থগিত
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক