উপজেলা পর্যায়ে একদিন টিকার ক্যাম্পেইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২১, ১৫:৫৯ আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৬:৩৫

দেশব্যাপী উপজেলার সব কমিউনিটি ক্লিনিকে করোনা প্রতিরোধে টিকা ক্যাম্পেইন চালানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ৬ নভেম্বর থেকে ১১ নভেম্বরের মধ্যে যে কোনও একদিন এ ক্যাম্পেইন চালানোর নির্দেশনা দিয়ে সব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের এমএনসিএন্ডএএইচ বিভাগের পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়,  আগামী ৬ থেকে ১১ নভেম্বরের মধ্যে যে কোনও একদিন আপনার উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ক্যাম্পেইন পরিচালনার জন্য নির্দেশনা হিসেবে বলা হয়েছে- স্থানীয় ব্যবস্থাপনায় প্রতিটি কমিউনিটি ক্লিনিকে যেদিন যেখানে ক্যাম্পেইন পরিচালিত হবে (নিয়মিত টিকাদান কর্মসূচির জন্য নির্ধারিত দিন ব্যতীত) সেইদিন দৈনিক ৫০০ জনকে টিকা প্রদান করতে হবে। ক্যাম্পেইনে প্রয়োজনীয় টিকা ও আনুষঙ্গিক সরঞ্জামাদি যথাসময়ে পৌঁছে দেওয়া হবে। ক্যাম্পেইন চলাকালে শুধুমাত্র ১ম ডোজ ভ্যাকসিন প্রদান করা হবে।

এতে আরও বলা হয়, পরবর্তী মাসে একইভাবে ক্যাম্পেইনের মাধ্যমে ২য় ডোজ টিকা প্রদান করা হবে।  ভ্যাকসিনেশন সকাল ৯টা হতে দুপুর ৩টা পর্যন্ত চলবে এবং শেষ টিকা প্রদানের পর ভ্যাকসিনেশন টিম কেন্দ্রে ১ ঘণ্টা অবস্থান করবে। ভ্যাকসিন প্রদান শেষে নিয়মানুযায়ী রিপোর্ট প্রদান করতে হবে। রেজিস্ট্রেশন ব্যতীত টিকা প্রদান করা যাবে না।

ক্যাম্পেইন কার্যক্রমে সিএইচসিপি, কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপকে সম্পৃক্ত করতে হবে।

/এসও/এমএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
চীনের কাছে হারলো বাংলাদেশ
চীনের কাছে হারলো বাংলাদেশ
পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে চীনের নতুন বিশ্বরেকর্ড
পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে চীনের নতুন বিশ্বরেকর্ড
‘উইকেট সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না’
‘উইকেট সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না’
দলীয় পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি
দলীয় পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?