৪ লাখ ৮১ হাজার টিকা দেওয়া হয়েছে শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২১, ২১:২৫ আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২১:২৫

সারা দেশে আজ ৪ লাখ ৮১ হাজার ৭৩২ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ১১ হাজার ১৫৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৭০ হাজার ৫৭৩ জনকে।

শনিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫ কোটি ১৩ লাখ ৩২ হাজার ৮৬৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ২৮ লাখ ৫ হাজার ১৯০ জন। অর্থাৎ ৮ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৫৪ ডোজ টিকা দেওয়া শেষ হয়েছে।

এগুলো দেওয়া হয়েছে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

এছাড়া এখন পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন ৬ কোটি ৬৩ লাখ ৩৩ হাজার ৬৫৬ জন।

/এসও/এমএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
শাহরুখের দৃষ্টিতে সুখী দাম্পত্যের মন্ত্র কী?
শাহরুখের দৃষ্টিতে সুখী দাম্পত্যের মন্ত্র কী?
মিষ্টির আসন শূন্য ঘোষণা
মিষ্টির আসন শূন্য ঘোষণা
শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে এবার! 
শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে এবার! 
সাংবাদিক মোজাম্মেল বাবুর চিকিৎসার সর্বশেষ প্রতিবেদন দাখিলের নির্দেশ
সাংবাদিক মোজাম্মেল বাবুর চিকিৎসার সর্বশেষ প্রতিবেদন দাখিলের নির্দেশ
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?