৩১ জনের ২৮ জন টিকা নেননি, ৫৬ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২১, ১৮:০৩আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৮:০৩

গত সপ্তাহে (১৫ থেকে ২২ নভেম্বর) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন। তাদের মধ্যে ২৮ জনই করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নেননি এবং এদের ৫৬ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া ৩১ জনের মধ্যে ২৮ জন— অর্থাৎ ৯০ দশমিক ৩ জনই টিকা নেননি, আর বাকি তিন জন টিকা নিয়েছিলেন। তাদের মধ্যে আবার একজন নিয়েছিলেন টিকার প্রথম ডোজ, আর দুই জন দুই ডোজ— অর্থাৎ টিকার সম্পূর্ণ ডোজ সম্পন্ন করেছিলেন।

অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে মারা যাওয়া ৩১ জনের মধ্যে পুরুষ ২০ জন, আর নারী ১১ জন। তাদের মধ্যে ১৬ জনের আগে থেকেই অন্যান্য রোগ অর্থাৎ ‘কোমরবিডিটি’ ছিল। তাদের মধ্যে কেউ কেউ আবার একাধিক কোমরবিডিটিতে আক্রান্ত ছিলেন বলে জানানো বিজ্ঞপ্তিতে  উল্লেখ করা হয়েছে।

৫৬ শতাংশই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত সপ্তাহে করোনায় মৃত ৩১ জনের মধ্যে ৫৬ দশমিক ৩ শতাংশ মানুষ আগে থেকেই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।

এরপর রয়েছে উচ্চরক্তচাপ। মৃতদের মধ্যে উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন ৫০ শতাংশ। ২৫ শতাংশ আক্রান্ত ছিলেন বক্ষব্যাধিতে, হৃদরোগে আক্রান্ত ছিলেন ১৮ দশমিক আট শতাংশ, কিডনি রোগে আক্রান্ত ছিলেন ১২ দশমিক ৫ শতাংশ, আর লিভার রোগে আক্রান্ত ছিলেন ৬ দশমিক ৩ শতাংশ।

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী