দ্বিতীয় ডোজের আওতায় পৌনে ৪ কোটি মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২১, ২৩:০৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৩:৪৭

সারাদেশে আজ  ১৩ লাখ ৩৭ হাজার ৫৪৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত ৮ লাখ ৪৭৪ হাজার ২১৩ জন শিক্ষার্থী টিকার প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ পেয়েছে ৫৯ হাজার ১৯ জন। গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

শিক্ষার্থীসহ আজ  প্রথম ডোজ দেওয়া হয়েছে ১০ লাখ ৩৮ হাজার ৫৬ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৪৯২ জনকে। আজ  ২৬ হাজার ১২৩ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ২৯ হাজার ৭৯৯ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

দেশে এ পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে মোট ৬ কোটি ৩৭ লাখ ৭১ হাজার ৭৯৫ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৭৫ লাখ ৬৭ হাজার ৮৭৬ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম