করোনার চতুর্থ ঢেউয়ের ঝুঁকি আছে: সিডিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২২, ১৬:৩৯ আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৬:৩৯

কোভিড-১৯ মহামারির চতুর্থ ঢেউয়ের ঝুঁকিতে আছে বিশ্ব। তবে সেই ঢেউ শুরু হলেও তা আগের তুলনায় তীব্র হবে না। বুধবার (২৭ এপ্রিল) রাজধানীর আমেরিকান সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (সিডিসি) কান্ট্রি ডিরেক্টর নিলি কায়দোস ড্যানিয়েল।

সিডিসির কান্ট্রি ডিরেক্টর আরও বলেন, ইতোমধ্যে বহু মানুষের দেহে ‘হার্ড ইমিউনিটি’ তৈরি হয়েছে বলে ধরে নেওয়া যায়। বহু মানুষ টিকাও পেয়েছেন। সে কারণে চতুর্থ ঢেউ এলেও তা তীব্রতর হওয়ার শঙ্কা কম।

তবে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেন নিলি ড্যানিয়েল। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখারও পরামর্শ দেন তিনি।

নিলি ড্যানিয়েল সতর্ক করে বলেন, ‘করোনার চেয়েও সামনে আরেক বড় বিপদ অপেক্ষা করছে। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ভয়াবহ বিপদ আনছে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই অ্যান্টিবায়োটিকের যেনতেন ব্যবহার হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ দিন অ্যান্টোবায়োটিক নিতে নিতে এমন সময় আসবে যখন অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না। তখন একটু হাত কাটলেও মৃত্যু হতে পারে। বিশ্ব তখন ফিরে যাবে অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগের যুগে।’

বাংলাদেশে সিডিসি

৭৫ বছরেরও বেশি সময় বিশ্বব্যাপী জরুরি স্বাস্থ্য অবস্থা শনাক্তকরণ, প্রতিকার ও মোকাবিলা, নতুন রোগের জীবাণু আবিষ্কার ও জনস্বাস্থ্য গবেষণায় বিভিন্ন দেশের সক্ষমতা জোরদারে সহায়তা করছে সিডিসি। বাংলাদেশসহ ৫০টি দেশে সিডিসির অফিস আছে।

বাংলাদেশে তারা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

এর আগে নিপাহ ভাইরাস শনাক্তকরণে এই দুই প্রতিষ্ঠানের সঙ্গে সিডিসি কাজ করেছে।

/জেএ/এফএ/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
বিএনপি থেকে বহিষ্কার পল্লবীর আলোচিত মামুন 
বিএনপি থেকে বহিষ্কার পল্লবীর আলোচিত মামুন 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি
বাজারে কাটছাঁট-ক্রেডিট কার্ড-ঋণ: বাড়তি ব্যয় সামলাতে যত কৌশল করছে মানুষ
বাজারে কাটছাঁট-ক্রেডিট কার্ড-ঋণ: বাড়তি ব্যয় সামলাতে যত কৌশল করছে মানুষ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ