১৮ বছর ও তার বেশি বয়সী সবাই পাবেন বুস্টার ডোজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২২, ১১:১৬ আপডেট : ৩১ মে ২০২২, ১১:১৬

১৮ বছর ও এর চেয়ে বেশি বয়সী সব নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। তবে দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নিতে হবে।

মঙ্গলবার (৩১ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

আগামী ৪ থেকে ১০ জুন দেশব্যাপী কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ সপ্তাহ উদযাপন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সাত দিনের যেকোনও দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ গ্রহণ করা যাবে।

তাছাড়া সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য টিকা কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। বুস্টার ডোজের পাশাপাশি কোভিড ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানায় স্বাস্থ্য অধিদফতর।

/এসও/আইএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
আর কোনও কর্মীর গায়ে হাত দিলে থানার ইট খুলে নেবো: ওসির কক্ষের সামনে এনসিপি নেতা
আর কোনও কর্মীর গায়ে হাত দিলে থানার ইট খুলে নেবো: ওসির কক্ষের সামনে এনসিপি নেতা
‘সবচেয়ে মোটা’ কুকুরের মুকুট জয়ে অভিনব প্রতিযোগিতা
‘সবচেয়ে মোটা’ কুকুরের মুকুট জয়ে অভিনব প্রতিযোগিতা
সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে বিচার নিশ্চিতের তাগিদ আসিফ মাহমুদের
সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে বিচার নিশ্চিতের তাগিদ আসিফ মাহমুদের
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু আর কখন শেষ, জানালেন সমবায় প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু আর কখন শেষ, জানালেন সমবায় প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ