মাংকিপক্স সন্দেহে একজন হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২২, ১৫:৫৬ আপডেট : ০৭ জুন ২০২২, ১৭:১১

মাংকিপক্স ভাইরাসে সংক্রমিত সন্দেহে এক বিদেশি নাগরিককে আইসোলেট করা হয়েছে। তবে স্বাস্থ্য অধিদফতর বলছে, এটা মাংকিপক্স হওয়ার আশঙ্কা কম। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

আজ মঙ্গলবার (৭ জুন) দুপুর ১২টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ৩২ বছর বয়সী তুরস্কের ওই নাগরিক। তার শারীরিক উপসর্গ দেখে বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তারা মাংকিপক্স সংক্রমিত সন্দেহ করে তাকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠান।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘মাংকিপক্স সন্দেহে একজনকে আইসোলেট করা হয়েছে, তবে আমরা এখনও নিশ্চিত নই। যেহেতু এটি আমাদের জন্য নতুন রোগ, পরীক্ষা-নিরীক্ষা করতে কিছুটা সময় লাগবে।’

তবে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ওই ব্যক্তির সংক্রমণের ছবিটা দেখেছি, এটা মাংকিপক্স হওয়ার আশঙ্কা কম। তারপরও নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা চলছে।’

/এসও/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ক্লিনিক্যাল ট্রায়ালে যাচ্ছে চীনের তৈরি মাংকিপক্স ভ্যাকসিন
কঙ্গোতে পৌঁছালো মাংকিপক্স ভ্যাকসিনের প্রথম ব্যাচ
দ্রুত বিবর্তিত হচ্ছে মাংকিপক্স, বিজ্ঞানীরা দিশেহারা
সর্বশেষ খবর
চার জেলায় নতুন জেলা প্রশাসক
চার জেলায় নতুন জেলা প্রশাসক
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের
২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, দেখে হতবাক গ্রাহক
২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, দেখে হতবাক গ্রাহক
শেখ হাসিনার বাংলাদেশে আসার আর সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনার বাংলাদেশে আসার আর সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ