শিশুদের দেওয়া হবে ফাইজারের টিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২২, ১৯:৫০ আপডেট : ২৭ জুন ২০২২, ১৯:৫০

পাঁচ থেকে ১২ বছর বয়সীদের টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদেরকে ফাইজারের টিকা দেওয়া হবে। জন্ম সনদের মাধ্যমে নিবন্ধন করে শিশুদের টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সোমবার (২৭ জুন) রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘৫ থেকে ১২ বছর বয়সীদের টিকার আওতায় নিয়ে আসা হবে। তাদেরকে ফাইজারের টিকা দেওয়া হবে। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন আছে। তারা যেভাবে পরামর্শ দিয়েছে, সেভাবেই টিকার কর্মসূচি করা হবে। জন্ম নিবন্ধনের মাধ্যমে এই বয়সী শিশুদের নিবন্ধন সুরক্ষা প্ল্যাটফর্মে করে ফেলবেন। যাদের জন্ম নিবন্ধন নেই, তাদেরকে দ্রুত জন্ম নিবন্ধন করে ফেলতে হবে, যাতে আমরা সুশৃঙ্খলভাবে টিকার আওতায় নিয়ে আসতে পারি।’

তিনি আরও বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগের চেয়ে কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে। এখন যারা করোনা আক্রান্ত হচ্ছেন, তাদের উপসর্গ প্রকাশ পাচ্ছে না। তাই মাস্ক পরা, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।’

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
ইসলামি ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ছে
ইসলামি ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ছে
দোলাচলে ৯ মাস, নির্ধারিত দামে এলপিজি মেলে না বাজারে
দোলাচলে ৯ মাস, নির্ধারিত দামে এলপিজি মেলে না বাজারে
৬৩-তেও উজ্জ্বল ডেমি মুর, জানালেন সৌন্দর্যের বিশেষ মন্ত্র
৬৩-তেও উজ্জ্বল ডেমি মুর, জানালেন সৌন্দর্যের বিশেষ মন্ত্র
ছেলেদেরই সব মজা করতে হবে কেন: শোভিতা ধুলিপালা
ছেলেদেরই সব মজা করতে হবে কেন: শোভিতা ধুলিপালা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ