আবারও বুস্টার ডোজের ক্যাম্পেইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২২, ১৬:৩১আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৭:২০

কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম জোরদার করার জন্য আগে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ সপ্তাহ পালন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ১৯ জুলাই (মঙ্গলবার) দেশব্যাপী কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ দিবস উদযাপন করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মো. শামসুল হকের সই করা এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়। প্রতিদিন নির্দেশনায় কোভিড-১৯ ভ্যাকসিনেশন সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট দফতরের সবার সঙ্গে সমন্বয়পূর্বক ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে বুস্টার ডোজ দিবস পালন করা এবং সকলের প্রাপ্য বুস্টার ডোজ প্রদানের ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এই দিবসের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সকল নাগরিককে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়া হবে। এজন্য ফাইজারের টিকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে। বুস্টার ডোজ ভ্যাকসিন গ্রহণের জন্য উপযুক্ত প্রমাণ প্রদর্শন সাপেক্ষে (কোভিড-১৯ টিকার কার্ড বা সনদ) নিকটবর্তী টিকাদান কেন্দ্র বা বাংলাদেশের যেকোনও কোডিড-১৯ ভ্যাকসিনেশন টিকাদান কেন্দ্র হতে বুস্টার ডোজ গ্রহণ করা যাবে। সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। নিয়মিত কোভিড-১৯ ভ্যাকসিন ১ম ও ২য় ডোজ ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান রেখে নিম্নলিখিতভাবে কোভিড-১৯ ভ্যাকসিনেশন বুস্টার ডোজ কার্যক্রম পরিচালনা করতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

/এসও/এমএস/এমওএফ/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন