নভেম্বরে বন্ধ হতে পারে টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২২, ১৫:১৯ আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৫:১৯

করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজের প্রায় দেড় কোটি টিকার মেয়াদ নভেম্বরে শেষ হবে। এর পর চাইলেও প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবে না কেউ। এছাড়া নতুন করে টিকা কেনার সম্ভাবনাও কম এই মুহূর্তে। তাই যারা টিকা নেয়নি তাদের দ্রুত নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক এ তথ্য জানান।

অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা মজুত আছে প্রায় দেড় কোটি। এগুলোর মেয়াদ নভেম্বরে শেষ হবে। নভেম্বরের শেষের দিকে বিভিন্ন মেয়াদে এই টিকাগুলো মেয়াদউত্তীর্ণ হবে। দেশে এখনও ৩৩ লাখ মানুষ প্রথম ও ৯৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজের টিকা নেয়নি। তবে বুস্টার ডোজের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে বলেও জানান তারা।

শামসুল হক জানান, আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী দেশের জন্য ৩০ কোটি ডোজ ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে। বর্তমানে আমাদের কাছে মজুত আছে এক কোটি ৪৮ লাখ ডোজ ভ্যাকসিন। প্রথম ও দ্বিতীয় ডোজের ভ্যাকসিন যারা পাননি, তাদের জন্য এগুলো বরাদ্দ রাখা হয়েছে। তবে এসব ভ্যাকসিনের মেয়াদ শেষ হবে নভেম্বরে। আর তাই নভেম্বরের পরে প্রথম ও দ্বিতীয় ডোজ ভ্যাকসিন কাউকে দেওয়া সম্ভব হবে না।

তিনি আরও বলেন, নতুন করে টিকা কেনার সম্ভাবনা খুব কম। তবে শিশুদের জন্য টিকা পাওয়া যাবে, সেটি কোভ্যাক্সের মাধ্যমে আসবে। 

শামসুল হক জানান, ডা. শামসুল আরও বলেন, যারা এখনও ভ্যাকসিন নেননি বা বাদ পড়ে আছেন, তাদের নিবন্ধন না থাকলেও সমস্যা নেই। তারা নিবন্ধন ছাড়াও কেন্দ্রে গেলে নিবন্ধন করে ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু ভ্যাকসিনের মেয়াদ শেষ হওয়ার কারণে নভেম্বরের পরে আর তা দেওয়া সম্ভব হবে না।

/এসও/আইএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসও, চুক্তি হতে পারে অক্টোবরে
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসও, চুক্তি হতে পারে অক্টোবরে
‘দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই’, অপরাধীদের নিয়ে আইজিপির হুঁশিয়ারি
‘দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই’, অপরাধীদের নিয়ে আইজিপির হুঁশিয়ারি
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
ল’রিয়াল প্যারিসের শোতে রাজকীয় কালো সাজে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া রাই
ল’রিয়াল প্যারিসের শোতে রাজকীয় কালো সাজে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া রাই
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি