শনাক্তের হার আবারও ১২ শতাংশ ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:১২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি এবং শনাক্ত হয়েছেন ৫২৭ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ১৪১ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৩৩৯ জন এবং শনাক্ত ২০ লাখ ১৭ হাজার ৬১৪ জন।

রবিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ১২ দশমিক ৭২ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৬০ হাজার ৬১৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ১৫৪টি, অ্যান্টিজেনসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ১৪৩টি। এখন পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ২২ হাজার ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১২ দশমিক ৭২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ১৭ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৫ শতাংশ।

/এসও/আরকে/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান