করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২২, ১৭:৫৫আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১৭:৫৫

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজন মারা গেছেন। এ সময় শনাক্ত হয়েছেন ২৬ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৪৩১ জনের এবং শনাক্ত ২০ লাখ ৩৬ হাজার ৩৯৩ জন।

সোমবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ০ দশমিক ৬৬ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫৫ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৮৪ হাজার ৯৫২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৯৫৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯৪৩টি। এখন পর্যন্ত এক কোটি ৫০ লাখ ৭৩ হাজার ৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ০ দশমিক ৬৬ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৫১ শতাংশের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৪৭ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৫ শতাংশ।

মৃত্যুবরণকারী একজন পুরুষ। তিনি সিলেটে অবস্থান করছিলেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম