মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিএসএমএমইউ-এর চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)  সঙ্গে মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টায় মালয়েশিয়া ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের স্প্রিংহিল ক্যাম্পাসে এ সমঝোতা চুক্তি উপলক্ষে একটি অনুষ্ঠান হয়।

চুক্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ ও ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ডা. দাতুক আইর টি এস সিতি হামিসাহ বিন্তি তাপসির স্বাক্ষর করেন।

চুক্তির ফলে কিউএস র‌্যাঙ্কিং, চিকিৎসা শিক্ষা ও উচ্চ শিক্ষার মানের নিশ্চয়তা সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করবে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়টি।

এ ছাড়া সমঝোতা চুক্তির ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্সরা ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ ও জনবল বিনিময় করতে পারবে।

সমঝোতা চুক্তিকালে বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ইউসিএসআই বিশ্ববিদ্যালয় কিউএস র‌্যাঙ্কিং ২৮৪তম স্থানে রয়েছে। এটি গবেষণা প্রধান বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ও বাংলাদেশের প্রধান গবেষণা বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ও চিকিৎসা গবেষণার জন্য আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখতে চায়।

/এসও/এফআর/
সম্পর্কিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
প্রাণ গোপালের মেয়ে চিকিৎসক অনিন্দিতাকে হেনস্তার চেষ্টার ঘটনায় জিডি
৫ আগস্টের আগে আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না: বিএসএমএমইউ ভিসি
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের