ফেসবুক ব্যবহার করে ‘রোগী ডাকতে’ না করলো সেন্ট্রাল হাসপাতাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৩, ১৯:১৩আপডেট : ১৯ জুন ২০২৩, ০১:৪৪

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রোগীর দৃষ্টি আকর্ষণ করতে চিকিৎসকদের বিরত থাকার অনুরোধ জানিয়েছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার (১৮ জুন) হাসপাতালটির পরিচালক ডা. এম. এ. বি. সিদ্দিকের সই করা এক নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, ‘হাসপাতালের সব বিশেষজ্ঞ চিকিৎসকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিজেদের প্র্যাকটিস বাড়ানোর লক্ষ্যে ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রাম ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস ও পোস্ট করে রোগী বা অভিভাবকদের আকর্ষণ করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এটা সম্পূর্ণ অনৈতিক ও মেডিক্যাল এথিক্সের পরিপন্থী।’

নোটিশে আরও বলা হয়েছে, ‘এ ধরনের কোনও কার্যকলাপ নিজে বা তার নিয়োজিত কোনও ব্যক্তি  সম্পাদন করলে, ওই বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে বাধ্য হবে।’

প্রসঙ্গত, রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ নবজাতকের মৃত্যুর পর প্রসূতি মাহবুবা রহমান আঁখিও মারা গেছেন। রবিবার (১৮ জুন) দুপুরে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গত ৯ জুন দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে প্রসব ব্যথা ওঠায় মাহবুবা রহমান আঁখিকে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করানো হয়। পরে গত ১৪ জুন (বুধবার) সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসা’ ও কর্তৃপক্ষের ‘প্রতারণা’র অভিযোগ তোলেন তার স্বামী ইয়াকুব আলী। তিনি দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা গেছে তাদের নবজাতক সন্তানও।

ঘটনার পর পার্শ্ববর্তী ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মাহবুবা রহমান আঁখি। তার মৃত্যুর তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ল্যাবএইড হাসপাতালের কমিউনিকেশন ম্যানেজার চৌধুরী মেহের এ খোদা। তিনি জানান, রবিবার দুপুর ১টা ৪৩ মিনিটে তিনি মারা যান।

এ ঘটনার পর চিকিৎসকদের ফেসবুক ব্যবহার করে ‘রোগী ডাকতে’  না করলো সেন্ট্রাল হাসপাতাল।

আরও পড়ুন:

সেন্ট্রাল হাসপাতালের সেই প্রসূতির মৃত্যু

‘মেরে ফেলছে, আমার বোনকে মেরে

ল্যাবএইডের বিল দিতে হবে সেন্ট্রাল হাসপাতালকে

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
সর্বশেষ খবর
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক