কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৪, ১৬:১৮ আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৬:১৮

রাজধানীর গ্রিন রোডে অবস্থিত কমফোর্ট নার্সিং হোম ও ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার (৩১ আগস্ট) এই অভিযান চালানো হয়।

অভিযানের সময়  বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ করা, ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি মূল্যে সেবা বিক্রয়, সেবার মূল্য তালিকা হালনাগাদ না থাকা, টেকনিশিয়ান পরিচয়ে পিয়নের মাধ্যমে রিএজেন্ট সলিউশন তৈরি, প্যাথোলজিস্ট হয়েও কনসালটেন্ট পরিচয়ে রিপোর্ট তৈরির মতো ঘটনা দেখা যায়।

এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯, ৪০, ৪৫, ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা আর্থিক জরিমানা আরোপ ও  আদায় করা হয়।

অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম এই সময় উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
অবৈধভাবে বাড়িতে সার মজুত, জামায়াত নেতাকে জরিমানা
খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা
সর্বশেষ খবর
যুদ্ধে জড়ানোর সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী
যুদ্ধে জড়ানোর সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী
ককপিটে হামলাকারী সেই রহস্যময় কো-পাইলট আসলে কে?
কী, কেন, কীভাবে ককপিটে হামলাকারী সেই রহস্যময় কো-পাইলট আসলে কে?
ফেসবুকে প্রেম, বিয়ে করতে চীন থেকে ঠাকুরগাঁওয়ে এসেছেন প্রেমিক
ফেসবুকে প্রেম, বিয়ে করতে চীন থেকে ঠাকুরগাঁওয়ে এসেছেন প্রেমিক
মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ চাপে রয়েছে: অর্থমন্ত্রী
মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ চাপে রয়েছে: অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন