অনুমোদন পেলে টিকা অনেক আগেই চলে আসতো: চীনের রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২১, ১৮:৩২আপডেট : ১০ মে ২০২১, ১৮:৩২

চীন গত ৩ ফেব্রুয়ারি উপহার হিসেবে করোনার টিকা দেওয়ার প্রস্তাব করেছিল,  কিন্তু তিন মাস পর এর অনুমোদন দিয়েছে বাংলাদেশ। সরকার এই অনুমোদন আরও  আগে দিলে অনেক আগেই টিকা বাংলাদেশে চলে আসতো বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

সোমবার (১০ মে) ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ- ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টকে’ তিনি এ কথা বলেন।

উপহারের পাঁচ লাখ টিকা আগামী ১২ মে ঢাকায় পৌঁছাবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘দুই সরকারের মধ্যে বাণিজ্যিকভাবে টিকা কেনার বিষয়ে আলোচনা চলছে।’

রাষ্ট্রদূত লি জিমিং বলেন, ‘বাংলাদেশের কাছ থেকে সিনোফার্মের টিকার অনুমোদন গত সপ্তাহে পাওয়া গেছে। কিন্তু দুঃখজনক হচ্ছে— ওই কোম্পানির কাছ থেকে অনেকেই  আগে থেকে টিকা  কিনেছে বলে তিনি জানান। এর ফলে বাংলাদেশ লাইনের পেছনের দিকে রয়েছে। এ বছরের দ্বিতীয়ার্ধে হয়তো টিকা পাওয়া যেতে পারে।’

তিনি বলেন, ‘আমি আমার সরকারকে বলেছি, এই মুহূর্তে টিকা সরবরাহের জন্য এবং আশা করি, এ বছরের দ্বিতীয়ার্ধে টিকা সরবরাহ করা যাবে।’

যৌথ উৎপাদনের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ‘চীনের দুটি কোম্পানি এ বিষয়ে আলোচনা করেছে। কিন্তু দুঃখজনক হচ্ছে, এ বিষয়ে বাংলাদেশ পিছিয়ে আছে। এখানে অনেক কোম্পানি আছে, যারা আগ্রহী। কিন্তু তাদের ফ্যাক্টরি বা ল্যাবরেটরি নেই এবং এটি করতে অনেক সময় নেবে। তবে কয়েকটি প্রতিষ্ঠানের এই সুবিধা আছে। তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলে যৌথভাবে উৎপাদন হবে।’

চীনের টিকার কার্যকারিতা ৭৯ শতাংশ জানিয়ে তিনি বলেন, ‘পৃথিবীর অনেক দেশ চীনের টিকা ব্যবহার করছে।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি