দোহার ও নবাবগঞ্জের সঙ্গে সব যোগাযোগ বন্ধ থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২১, ২৩:৫১আপডেট : ২৩ জুন ২০২১, ২৩:৫১

ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় করোনা সংক্রমণের হার ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় আগামী ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই দুই উপজেলার সঙ্গে অন্যান্য জেলা ও উপজেলার নৌপথ এবং স্থলপথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (২৩ জুন) দোহার ও নবাবগঞ্জ উপজেলার করোনা পরিস্থিতি নিয়ে ‘ঢাকা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি’র এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার, ঢাকা জেলার সিভিল সার্জন মো. মঈনুল আহসানসহ কমিটির অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় আরও সিদ্ধান্ত হয়, করোনাভাইরাসে আক্রান্ত কোনও রোগী হাসপাতালের বাইরে নিজ বাড়িতে অবস্থান করলে, সেখানে লাল পতাকা টানিয়ে চিহ্নিত করতে হবে। সবার জন্য বাধ্যতামূলক মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে। এছাড়া মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে। প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে আইন প্রয়োগ করতে হবে। পর্যাপ্ত মাস্ক বিতরণ করতে হবে।

একইসঙ্গে বিভিন্ন স্থানে হাত ধোঁয়ার ব্যবস্থা করতে হবে। খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খাবার বিক্রি ও সরবরাহ করতে পারবে, এ ক্ষেত্রে আসন সংখ্যার অর্ধেকে সেবাগ্রহীতাকে সেবা প্রদান করতে পারবে।

জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান ওয়ালিমা, জন্মদিন, পিকনিক পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

সেইসঙ্গে অপ্রয়োজনীয় লোক চলাচল সীমিত করতে হবে এবং এসব সচেতনতা প্রচারের জন্য মাইকিং করতে হবে।

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল