অতিরিক্ত নিবন্ধনের চাপে এসএমএস পেতে সমস্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৮

করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিতে অনলাইনে সক্ষমতার চেয়ে বেশি নিবন্ধন হওয়ায় মোবাইল ফোনে এসএমএস পেতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ কথা বলেন।

যেসব টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে সেসব কেন্দ্রের ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি নিবন্ধন করা হয়েছে। যার কারণে মোবাইল ফোনে এসএমএস পেতে সমস্যা হচ্ছে।

তবে স্বাস্থ্য অধিদফতর এ সমস্যার সমাধানের চেষ্টা করছে জানিয়ে ডা. নাজমুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করছি সমাধান করতে কিন্তু বাস্তবতা হলো একটি কেন্দ্রে একদিনের জন্য নির্দিষ্ট পরিমাণ টিকা দেওয়া যায়। আর তার চেয়ে বেশি টিকা দিতে গেলে হয়তো আমাদের অনেক কিছু আপোস করতে হবে।

আর সেখানে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি আছে, তবে সেসব সমস্যা সমাধান করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আশা করি, সহসা আমরা আশার বাণী শোনাতে পারবো।

দেশের টিকা প্রক্রিয়াজাতকরণের বিষয়ে তিনি বলেন, সিনোফার্মের সঙ্গে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের যে চুক্তি হয়েছিল— বাংলাদেশে টিকা প্রক্রিয়াজাত হবে সেই কাজ চলছে। তারা তিন মাসের মতো সময় চেয়েছিলেন। পুরো কাজ গুছিয়ে আনতে সময় লাগবে। আমরা আশা করছি, তাদের কাছ থেকে ইতিবাচক তথ্য পাব।

গত ৩০ দিনে সংক্রমণের হার নিম্নমুখী। তবে সেটা ধরে রাখার জন্য সচেতনতার দরকার।

গত সাত দিনে শেষের দিকে এসে করোনাতে দৈনিক রোগী শনাক্তের হার ১০ শতাংশের নিচে রয়েছে।

এই ধারা অব্যাহত থাকলে স্বস্তিতে থাকা যাবে জানিয়ে অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, গত চার দিন ধরে শনাক্তের হার ১০ শতাংশের নিচে আছে। সংক্রমণের হার আরও কমে গেলে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া আরও সহজ হবে।

/জেএ/এমএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের