করোনায় ৪ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২২, ১৭:১৯আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৭:১৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৩৪৬ জন। এর আগে বৃহস্পতিবার শনাক্ত হয়েছেন ৪৪৫ জন।  দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৩৯৩ জন এবং মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ৩১ হাজার ৭৯৭ জন।

শুক্রবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০টি নমুনায় শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮৬ জন এবং এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৩ হাজার ৭২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৮১০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৮৪০টি। এ পর্যন্ত এক কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ২৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও  জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ৭ দশমিক ১৫ শতাংশ এবং এ পর্যন্ত ১৩ দশমিক ৬০ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ১১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১ জন পুরুষ এবং ৩ জন নারী। তাদের মধ্যে দুই জন ঢাকায়, ১ জন সিলেটে এবং ১ জন ময়মনসিংহে অবস্থান করছিলেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
বিশ্বে নতুন করে বাড়ছে করোনার প্রকোপ: ডব্লিউএইচও
তাইওয়ানকে ঘিরে ফেলার সামরিক মহড়ায় চীন
সর্বশেষ খবর
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ