করোনায় ১ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২২, ২১:০০আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ২১:০০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। এ সময় শনাক্ত হয়েছেন ১০২ জন। এর আগে গতকাল শনাক্ত হয়েছেন ১৩৭ জন। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪১৮ জনের এবং শনাক্ত ২০ লাখ ৩৪ হাজার ৯৬৮ জন।

শুক্রবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৮৬ নমুনা পরীক্ষার বিপরীতে প্রতি ১০০ জনে শনাক্তের হার ৩ দশমিক ৪২ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ৪৫৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৭৯ হাজার ৮০০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৯৫৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৯৮৬টি। এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৯২ হাজার ৬৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৩ দশমিক ৪২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৫৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ২৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।

মৃত্যুবরণকারী ১ ব্যক্তি পুরুষ। তিনি ঢাকায় অবস্থান করছিলেন বলে জানায় অধিদফতর।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম