দেশে ৬ জনের করোনা শনাক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৫, ১৭:৩৫আপডেট : ২৬ মে ২০২৫, ১৭:৩৫

গত ২৪ ঘণ্টায় দেশে ১৯ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৬ মে) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র এই তথ্য জানায়। শনাক্তের সবাই ঢাকা মহানগরীতে অবস্থান করছেন বলে প্রতিবেদনে বলা হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২০ লাখ ৫১ হাজার ৬৭৬ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়। এখন পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৯ জনের।

প্রসঙ্গত, ভারতে দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এরই মধ্যে, বিগত কয়েক দিনে দেশটিতে ১ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটির রাজধানী দিল্লিতে আবারও বেশ দ্রুত ছড়াচ্ছে এই ভাইরাস। করোনার নতুন ভ্যারিয়েন্ট ভারতের পাশপাশি চীন এবং যুক্তরাষ্ট্রেও পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বর্তমানে অনুমোদিত টিকাগুলো এই ভেরিয়েন্টের বিরুদ্ধে লক্ষণীয় এবং গুরুতর রোগের বিরুদ্ধে কার্যকর থাকবে বলে আশা করা হচ্ছে। যদিও কিছু দেশে যেখানে NB.1.8.1 ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে, সেখান থেকে আক্রান্ত ও হাসপাতাল ভর্তি বাড়ছে, বর্তমান তথ্যগুলো ইঙ্গিত দেয় না যে, এই ভেরিয়েন্ট অন্যান্য চলমান ভেরিয়েন্টের তুলনায় বেশি গুরুতর অসুস্থতা সৃষ্টি করে।

/এসও/আরআইজে/  
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
হামের উপসর্গে শিশুমৃত্যু ৬০০ ছুঁই ছুঁই
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম