‘মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি’

মাজহারুল হক লিপু, মাগুরা
০৭ মার্চ ২০২২, ১১:০০আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৫:৫৯

সত্তরোর্ধ্ব অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হাফিজুর রহমান সময় পেলেই ছবিটি হাতে নিয়ে দুই চোখ ভরে দেখেন। মনের অজান্তেই ফিরে যান ৫০ বছর আগের দিনগুলোতে। ১৯৭১ সালের এপ্রিল মাসে দেশ স্বাধীন করতে বাড়ি ছেড়েছিলেন মাগুরার মহম্মদপুরের হাফিজুর রহমান। তখন তিনি ছিলেন ২১ বছরের তরুণ।

আরও কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে মহম্মদপুরের বিভিন্ন এলাকায় নেমে পড়েন যুদ্ধে। প্রথমে রাজাকার, আল-বদর, আল-শামসের খোঁজখবর নিয়ে মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিতেন তারা। পরে যুদ্ধে অংশ নেন হাফিজুর রহমান। যুদ্ধের নয় মাস থেকেছেন আত্মগোপনে। বাড়ির খুব কাছে গিয়েও একবারের জন্য ঘরে যেতে পারেননি।

সেসময়ের স্মৃতি চারণ করতে গিয়ে হাফিজুর রহমান বলেন, ‘আমি এই অঞ্চলের সন্তান। এখানেই বড় হয়েছি। এজন্য এখানের সবগুলো স্থান ছিল পরিচিত। এলাকার রাজাকারদের প্রতিরোধ করাই ছিল আমাদের প্রধান কাজ। রাজাকার, আল-বদর, আল-শামসের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিতাম আমরা। তাদের ধরে এনে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিতাম। বেশ কয়েকটি বড় অপারেশনে অংশ নিয়েছিলাম। আজও মনে পড়ে সেই দুই ভাই আহম্মদ ও মহম্মদের শহীদ হওয়ার কথা।’

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান বলেন, ‘১৯৭১ সালের ১৯ নভেম্বর মহম্মদপুর উপজেলার মুসল্লি বাড়ির সামনে পুকুরের দুদিক থেকে গোলাম ইয়াকুব ও মাসরুর-উল-হক সিদ্দিকীর (কমল সিদ্দিকী, বীর উত্তম) নেতৃত্বে আমরা পরিকল্পিত আক্রমণ করেছিলাম। তখন সিও অফিসে ছিল শত্রুদের ক্যাম্প। সেখান থেকে পাল্টা বৃষ্টির মতো গুলি ছুড়ছিল। সবার সামনে ছিলেন আহম্মদ ও মহম্মদ। হঠাৎ গুলিতে মহম্মদ মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করতে ছোট ভাই আহম্মদ জাপটে ধরেন। এ সময় আহম্মদকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে আহম্মদও শহীদ হন। চোখের সামনে তাদের মৃত্যু হলো। সেই দিনটির কথা আজও ভুলতে পারি না।’ বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান

দেশ স্বাধীন হওয়ার পর চার বন্ধু মিলে একটি ছবি তুলে বাঁধাই করে রেখেছিলেন। সময় পেলেই ছবিটি হাতে নিয়ে দুই চোখ ভরে দেখেন, আর স্মৃতিগুলো স্মরণ করেন হাফিজুর রহমান।

এই ছবির প্রসঙ্গে হাফিজুর রহমান বলেন, ‘বিজয় অর্জনের পর আমরা একদিকে যেমন স্বজন হারানোর বেদনায় পুড়ে চলেছি অন্যদিকে নতুন স্বপ্ন ছিল সবার চোখে। মহম্মদপুর উপজেলায় কোনও স্টুডিও ছিল না। তাই ভাবলাম অস্ত্র জমা দেওয়ার আগে মাগুরায় গিয়ে একটা ছবি তুলি। চার বন্ধু তখন খেয়ালি স্টুডিওতে ছবিটি তুলেছিলাম। ছবিতে আমার সঙ্গে রয়েছেন সোহরাব হোসেন, আনোয়ার হোসেন মন্টু ও একেএম ফজলুল হক।’

হাফিজুর রহমান বলেন, ‘মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি। এই ছবিটি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমার দুই কন্যাসন্তান ছবিটি নিয়ে গর্ব করে। আজ যদি সবাই তাদের সন্তানকে এমন গল্প শোনাতে পারতো। তবে বাংলাদেশের মাটিতে পাকিস্তানের পতাকা উড়তে দেখা যেতো না। নতুন প্রজন্মকে ইতিহাস জানানো খুব জরুরি। এতে তাদের মধ্যে দেশপ্রেম ও আত্মমর্যাদাবোধ জাগ্রত হবে।’

/এএম/ 
সম্পর্কিত
চার ক্যাটাগরিতে ভাতা পাবেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা, টাকার পরিমাণ কত?
মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: প্রধানমন্ত্রী
একাত্তরে বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু