ঢাকায় ফ্লাইট চালানোর অনুমতি পেলো মালিন্দো ও শ্রীলঙ্কান এয়ারলাইনস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২০, ১৪:১৮ আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৬:৩৯

মালিন্দো ও শ্রীলঙ্কান এয়ারলাইনস ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি পেলো মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার লায়ন এয়ার গ্রুপের মালিকানাধীন মালিন্দো এয়ার এবং শ্রীলঙ্কান এয়ারলাইনস। তবে কবে থেকে আবারও যাত্রীসেবা দেওয়া হবে সেই ঘোষণা দেয়নি বিমান সংস্থা দুটি। 
জানা গেছে, প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে মালিন্দো এয়ার। অন্যদিকে শ্রীলঙ্কান এয়ারলাইনস সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে।

সম্প্রতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে ফ্লাইট পরিচালনার অনুমতি চায় মালিন্দো এয়ার ও শ্রীলঙ্কান এয়ারলাইনস।

এ প্রসঙ্গে বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান জানান, মালিন্দো এয়ারে চড়ে কেবল ট্রানজিট যাত্রী ও মালায়েশিয়ার রেসিডেন্স পারমিটধারীরা যাতায়াত করতে পারবেন। বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা এখনই মালয়েশিয়ায় যেতে ও দেশে ফেরার সুযোগ পাচ্ছেন না।

মালিন্দো এয়ারের স্টেশন ম্যানেজার বলেন, ‘আমরা ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছি। তবে এখনও ফ্লাইট শিডিউল ঠিক হয়নি। আশা করছি, শিগগিরই আমরা আবারও যাত্রীসেবা শুরু করতে পারবো।’

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বিমানে পাওয়ার ব্যাংক কেন বিপজ্জনক হয়ে উঠতে পারে? কীভাবে নিরাপদে রাখবেন
চেক-ইন লাগেজে পাওয়ার ব্যাংক, নিরাপত্তা ঝুঁকিতে উড্ডয়নের আগেই ফিরে এলো বিমান
রিয়াদ রুটে অচলাবস্থা: চাপে দেশি-বিদেশি পাঁচ এয়ারলাইনস
সর্বশেষ খবর
নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে: মন্ত্রী
নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে: মন্ত্রী
সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ করেছে সরকার: জামায়াত
সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ করেছে সরকার: জামায়াত
হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ
হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ
পাঁচ বছরে ৩ হাজার শিক্ষককে পিএইচডি অর্জনে সহায়তা দেবে ইউজিসি
পাঁচ বছরে ৩ হাজার শিক্ষককে পিএইচডি অর্জনে সহায়তা দেবে ইউজিসি
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’