ঢাকায় ফ্লাইট শুরু করছে ভারতের গো এয়ার

জার্নি ডেস্ক
১২ নভেম্বর ২০২০, ১৯:৩৮আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১৯:৩৯

গো এয়ারের উড়োজাহাজ বাংলাদেশে চালু হতে যাচ্ছে ভারতের বেসরকারি বিমান সংস্থা গো এয়ারের কার্যক্রম। এয়ার বাবল চুক্তির আওতায় আগামী ২৬ নভেম্বর থেকে ঢাকা-কলকাতা-ঢাকা রুটে বাজেট এয়ারলাইনটির এয়ারবাস এ৩২০ উড়োজাহাজ চলাচল করবে।  

জানা গেছে, প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট চালাবে গো এয়ার। প্রতি বৃহস্পতি ও শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে কলকাতা থেকে তাদের উড়োজাহাজ রওনা দিয়ে দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ফিরতি ফ্লাইট দুপুর ১টা ১০ মিনিটে ঢাকা থেকে উড্ডয়ন করে দুপুর ১টা ৪০ মিনিটে কলকাতায় পৌঁছাবে।
ওয়ান ওয়ে টিকিটের সর্বনিম্ন মূল্য প্রযোজ্য ট্যাক্সসহ ৬ হাজার ২০০ টাকা। রিটার্ন টিকিটের দাম প্রযোজ্য ট্যাক্সসহ সর্বনিম্ন ১১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকায় ফ্লাইট পরিচালনা শুরুর জন্য এবিসি এয়ার লিমিটেডকে জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিযুক্ত করেছে গো এয়ার কর্তৃপক্ষ। এবিসি এয়ার লিমিটেড ১৯৮৫ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। ৩০ বছরের বেশি সময় ধরে এমিরেটস এয়ারলাইন ও কোরিয়ান এয়ারের জিএসএ/পিএসএ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে প্রতিষ্ঠানটির। দেশের প্রায় ৪০০ ট্রাভেল এজেন্ট ও প্রায় ১০০ কার্গো এজেন্টের সঙ্গে কাজ করছে এবিসি এয়ার।
২০০৫ সালে যাত্রা শুরু করে মুম্বাই ভিত্তিক সংস্থা গো এয়ার। এয়ারলাইনটির রয়েছে এয়ারবাস এ৩২০ উড়োজাহাজের একটি আধুনিক বহর। মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, কলকাতা ও কানপুর হাট থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে থাকে গো এয়ার।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
‘দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত’
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী