পাহাড়ে ঘেরা রেলস্টেশন, যেন বলিউডের সিনেমার দৃশ্য! কোথায় রয়েছে?

ফিচার ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬, ১৮:০৮ আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১৮:১০

চারদিকে সবুজ পাহাড়, মনোরম প্রাকৃতিক দৃশ্য আর পরিচ্ছন্ন পরিবেশ। দেখলে মনে হবে, কোনও বলিউড সিনেমার শুটিং চলছে। কিন্তু এটি কোনও ছবির সেট নয়, ভারতেরই একটি রেলস্টেশন। উত্তরাখণ্ডের ঋষিকেশে অবস্থিত যোগ নগরী ঋষিকেশ রেলস্টেশন। সম্প্রতি স্টেশনটির ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নজর কেড়েছে তার পাহাড়ি সৌন্দর্য এবং পরিচ্ছন্নতা।

ভারতের বহু রেলস্টেশনই ব্যস্ত প্ল্যাটফর্ম, যাত্রীদের ভিড় আর কোলাহলের জন্য পরিচিত। তবে ঋষিকেশের এই স্টেশনের পরিবেশ কিছুটা আলাদা। চারপাশে সবুজের সমারোহ, দূরে পাহাড়ের সারি যেন সিনেমার পর্দায় দেখা কোনও দৃশ্য।

সম্প্রতি এক কনটেন্ট নির্মাতা ট্রেনে ঋষিকেশ যাওয়ার অভিজ্ঞতা ইনস্টাগ্রামে ভাগ করে নেন। স্টেশনের পরিষেবা, পরিচ্ছন্নতা এবং প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হন তিনি। তার বক্তব্য, সরকারের সমালোচনা করা যেমন নাগরিকদের অধিকার, তেমনই ভালো কাজের প্রশংসা করাও তাদের দায়িত্ব। স্টেশনটির সৌন্দর্য দেখে তার মনে হয়েছে, যশরাজ ফিল্মসের সিনেমায় দেখা কোনও রেলস্টেশনের সঙ্গে এর মিল রয়েছে। একই সঙ্গে এই পরিচ্ছন্নতা বজায় রাখতে সরকার ও সাধারণ মানুষ উভয়েরই দায়িত্ব রয়েছে বলে মনে করেন তিনি।

পোস্টটি ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। এক নেটাগরিকের মন্তব্য, দেশের বিভিন্ন প্রান্তে রেলস্টেশনগুলির সংস্কার ও আধুনিকীকরণের কাজ চলছে। তবে স্টেশনের সংখ্যা অনেক হওয়ায় এই কাজ একসঙ্গে শেষ করা সম্ভব নয়। ধাপে ধাপেই তা এগোবে।

অন্য এক জন জানিয়েছেন, যোগ নগরী ঋষিকেশ স্টেশনটি শহরের পশ্চিম প্রান্তে অবস্থিত। শহরের কেন্দ্রস্থলে রয়েছে পুরনো ঋষিকেশ রেলস্টেশন। আর এক নেটাগরিকের মতে, যশরাজ ফিল্মসের নির্মাতারা যদি ভারতের এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখতেন, তা হলে হয়তো সিনেমার শুটিংয়ের জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন পড়ত না।

২০২১ সালে চালু হয় যোগ নগরী ঋষিকেশ রেলস্টেশন। ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেলপথ এবং চারধাম প্রকল্পের অংশ হিসেবে তৈরি করা হয়েছিল এই স্টেশন। পাহাড়ি পরিবেশের সঙ্গে আধুনিক রেল পরিষেবার সংমিশ্রণই এখন সমাজমাধ্যমে তার পরিচিতি বাড়িয়ে দিয়েছে।

/এমএএল/
সম্পর্কিত
যেখানে গন্তব্যের চেয়ে পথই বেশি সুন্দর
বেড়াতে গিয়ে ভূমিকম্প হলে কী করবেন?
শ্রীলঙ্কায় ঘুরতে গিয়ে ইউপিআইয়ে পেমেন্ট, পর্যটকের অভিজ্ঞতা ভাইরাল
সর্বশেষ খবর
বলসোনারোকে ব্রাজিলের বৈধ নেতার স্বীকৃতি দিচ্ছেন না ট্রাম্প
বলসোনারোকে ব্রাজিলের বৈধ নেতার স্বীকৃতি দিচ্ছেন না ট্রাম্প
যেভাবে উদ্ধার হলো তাহসিফের মোটরসাইকেল
যেভাবে উদ্ধার হলো তাহসিফের মোটরসাইকেল
ব্রিটেনে মামলায় হারলো মেটা, টিকটক ও এক্স
ব্রিটেনে মামলায় হারলো মেটা, টিকটক ও এক্স
একজন ডিফেন্স অফিসার পুলিশের ধাওয়ায় দৌড় দেবে, এটা হাস্যকর দাবি: তাহসিফের বাবা
একজন ডিফেন্স অফিসার পুলিশের ধাওয়ায় দৌড় দেবে, এটা হাস্যকর দাবি: তাহসিফের বাবা
সর্বাধিক পঠিত
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
এলপিজি কিনে কত দিয়ে, বিক্রি হয় কততে
এলপিজি কিনে কত দিয়ে, বিক্রি হয় কততে