বিশ্বসেরা এয়ারলাইনের স্বীকৃতি পেলো এমিরেটস

জার্নি ডেস্ক
২৪ অক্টোবর ২০২০, ১৮:২১আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৮:২১

এমিরেটসের উড়োজাহাজ মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী ভ্রমণ ব্যবসায় যুক্ত প্রতিষ্ঠানকে দেওয়া হয় ‘বিজনেস ট্রাভেলার মিডল ইস্ট অ্যাওয়ার্ডস’। এবারের আসরে ‘বেস্ট এয়ারলাইন ওয়ার্ল্ডওয়াইড’ সম্মান পেয়েছে এমিরেটস। সংযুক্ত আরব আমিরাতের এই বিমান সংস্থা সপ্তমবারের মতো পুরস্কারটি জিতলো। 
সেরা প্রথম শ্রেণি, সেরা কেবিন ক্রু ও মধ্যপ্রাচ্যের সেরা এয়ারপোর্ট লাউঞ্জ পুরস্কার তিনটি বাগিয়ে নিয়েছে এমিরেটস। শনিবার (২৪ অক্টোবর) বিজয়ী তালিকা ঘোষণা করা হয়।
বর্তমানে ঢাকায় সপ্তাহে ৯টি ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস। যাত্রীরা দুবাই হয়ে বিশ্বব্যাপী প্রায় ১০০ নগরীতে ভ্রমণ করতে পারছেন। কোভিড-১৯ মহামারির কারণে ভ্রমণের সব ধাপে যাত্রীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা রেখেছে এমিরেটস।

ভ্রমণ বিশেষজ্ঞদের একটি প্যানেলসহ বিজনেস ট্রাভেলার মিডল ইস্ট ম্যাগাজিনের সম্পাদকীয় দল বিচারকের ভোটে বিজয়ী নির্বাচিত হয়েছে। এ বছর ভার্চুয়াল পদ্ধতিতে অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি হয়েছে।

বিশ্বসেরা বিমানবন্দর হয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি। মধ্যপ্রাচ্যের সেরা বিমানবন্দর এবং ডিউটি ফ্রি শপিংয়ে সেরা বিমানবন্দর স্বীকৃতি দুটি পেয়েছে দুবাই।
সেরা বিজনেস ক্লাস কাতার এয়ারওয়েজ, সেরা ইকোনমি ক্লাস এবং সেরা ফ্রিকোয়েস্ট ফ্লাইয়ার প্রোগ্রাম ইতিহাদ এয়ারওয়েজ, সেরা প্রিমিয়াম ইকোনমি ক্লাস এবং সেরা এশিয়ান এয়ারলাইন সার্ভিং সিঙ্গাপুর এয়ারলাইনস, সেরা রিজিওনাল এয়ারলাইন সার্ভিং তার্কিশ এয়ারলাইনস, সেরা ইউরোপিয়ান এয়ারলাইন সার্ভিং লুফথানসা, মধ্যপ্রাচ্যের সেরা বাজেট এয়ারলাইনস ফ্লাইদুবাই।


 

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
ইন্ডিগোর কেবিন ক্রুরা যত বেতন পান
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
আকাশ ছেড়ে সমুদ্রের তলায় এয়ারবাস, ককপিটে এখন ডুবুরিদের আনাগোনা
সর্বশেষ খবর
‘কিছু মানুষ বলে মেসিও ভালো না, কাজেম আর সোহেল কি এক?’
‘কিছু মানুষ বলে মেসিও ভালো না, কাজেম আর সোহেল কি এক?’
লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক, সমাধান কোন পথে? 
সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক, সমাধান কোন পথে? 
রিক্রুটিং এজেন্সির অনিয়ম, কার্যালয় সিলগালা-জরিমানা
রিক্রুটিং এজেন্সির অনিয়ম, কার্যালয় সিলগালা-জরিমানা
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে