লতিফ সিদ্দিকীর দুর্নীতির মামলার কার্যক্রম স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৮

লতিফ সিদ্দিকী সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বগুড়ার দায়ের হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
এই মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে করা রিভিশন আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন আইনজীবী জেয়াদ আল মালুম। আর দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
খুরশীদ আলম খান বলেন, মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এর আগে এ মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সে অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হলে আদালত ছয় মাসের জন্য মামলাটির কার্যক্রম স্থগিতের আদেশ দিলেন।
২০১৭ সালের ১৭ অক্টোবর রাতে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় লতিফ সিদ্দিকীসহ দু’জনের বিরুদ্ধে মামলা করেন। অপর আসামি হলেন, বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার জাহানারা রশিদ।
গত বছরের ১৭ নভেম্বর এ মামলায় লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিনের বিরুদ্ধে করা দুদকের আবেদন খারিজ করে তার জামিন বহালের আদেশ দেন আপিল বিভাগ।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি