জনশূন্য ঢাকায় মাস্কের সুযোগ নিতে পারে অপরাধীরা

আমানুর রহমান রনি
২৭ মার্চ ২০২০, ০৮:০১আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৬:৪১

জনশূন্য ঢাকায় মাস্কের সুযোগ নিতে পারে অপরাধীরা

প্রায় জনশূন্য ঢাকা আর মাস্ক ব্যবহারের সুবিধা নিয়ে রাজধানীতে অপরাধ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করেছে নগরবাসী। বিশেষ করে দোকানিরা রয়েছে চুরি আতঙ্কে। তবে পুলিশ বলেছে, মহানগরীতে সার্বক্ষণিক পুলিশ টহলে রয়েছে। এছাড়াও বিভিন্ন আবাসিক এলাকায় কর্মরত নিরাপত্তাকর্মী ও নাইট গার্ডদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে পুলিশ। এই ক’দিনে অপরাধ প্রবণতাও হ্রাস পেয়েছে বলে দাবি পুলিশের।

করোনাভাইরাস প্রতিরোধে গত দুদিন ধরে কার্যত ঢাকা অচল। ঢাকার বিভিন্ন এলাকায় সুনসান নীরবতা। জরুরি প্রয়োজন ছাড়া বৃহস্পতিবার কাউকে বের হতে দেখা যায়নি। কেউ বের হলেও তাদের আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে পড়তে হয়েছে। খালি সড়কে কোথাও কোথাও দু-একটি রিকশা দেখা গেছে। এমন জনশূন্য ঢাকায় অপরাধী ও মাদকসেবীরা অপরাধ করতে পারে বলে অনেকের আশঙ্কা। দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হওয়ার আশঙ্কা করেছেন অনেক ব্যবসায়ী।

মিরপুরের ২ নম্বরে মোবাইল ফোনের ব্যবসা করেন জালাল আহম্মেদ। স্টেডিয়ামের দক্ষিণ পাশে তার একটি ছোট্ট দোকান আছে। তিনি বলেন, ‘দোকানে আমি একাই বসি। তবে গত ৩ দিন ধরে দোকান বন্ধ। আমার বাসা শিয়ালবাড়ি। সেখান থেকে এসে দিনে একবার দোকান দেখে যাই। সবার দোকানই বন্ধ। একজন নিরাপত্তাকর্মীও আছেন। তবে শহরের যে অবস্থা তাতে ভয় লাগে। তাই কিছু মোবাইল ফোন বাসায় নিয়ে রেখেছি।’ তিনি বলেন, ‘এখন সবার মুখ আটকা। কে কখন কীভাবে চুরি করবে ঠিক নেই। মাদকসেবীরা দোকানের শাটার ভেঙে ফেলতে পারে।’

আদাবর থানার শেখেরটেক এলাকায় ইলেকট্রিক পণ্যের একটি দোকান আছে শাহজালাল নামে এক ব্যবসায়ীর। সরকারি নির্দেশনা অনুযায়ী তিনি দোকান বন্ধ রেখেছেন। তবে সড়কে মানুষ চলাচল না থাকায় তিনি চিন্তিত। দোকানে চুরি হয় কিনা সে আশঙ্কায় রয়েছেন তিনি। শাহজালাল বলেন, ‘এখন রাত দিন সমান। সবাই নিজেদের জীবন নিয়ে চিন্তিত। কোথায় কী হচ্ছে তা কেউ খবর নেবে না। দোকান কেউ তুলে নিলেও মানুষ বাইরে বের হবে না।’
তবে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, সব এলাকায় সার্বক্ষণিক পুলিশ টহল রয়েছে। এরমধ্যে কোনও অপরাধ সংঘটিত হওয়ার সুযোগ নেই। সন্দেহভাজন কাউকে মাস্ক পরা দেখলে তাদের জেরার মুখে পড়তে হবে। ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজধানীতে গত কয়েকদিনে অপরাধ হ্রাস পেয়েছে। অপরাধ সংঘটিত হতে হলে ভিকটিম, স্থান ও সময় প্রয়োজন। বর্তমানে সেই পরিস্থিতি নেই। আমাদের পুলিশ ২৪ ঘণ্টা কাজ করছে।’

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
ত্রিভূজ প্রেমের বলি সিফাত, দুই আসামি গ্রেফতারের পর চঞ্চল্যকর তথ্য 
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
এক ডেপুটি ও দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
সর্বশেষ খবর
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ