নবীন ও অসহায় আইনজীবীদের অনুদান দেওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২০, ১৩:০৮আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৩:১০

বাংলাদেশ বার কাউন্সিল

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দেশের সব আইনজীবী সমিতির (বার) নবীন ও সমস্যাগ্রস্থ আইনজীবীদের বাংলাদেশ বার কাউন্সিলের রিলিফ ফান্ড থেকে অনুদান দেওয়ার দাবি জানানো হয়েছে। সংস্থাটির সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এ আহ্বান জানিয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে খন্দকার মাহবুব হোসেন এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, করোনাভাইরাসে পুরো দেশ লকডাউন হয়ে গেছে এবং আদালতের কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকায় যেসব আইনজীবী অর্থনৈতিক দুরাবস্থার মধ্যে পড়েছেন তাদেরকে এককালীন অনুদান দেওয়ার জন্য বার কাউন্সিল কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমি যখন বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান ছিলাম তখন দুর্যোগের সময় বার কাউন্সিলের পক্ষ থেকে অনুদান দিয়েছি। বার কাউন্সিলের একটি রিলিফ ফান্ড রয়েছে। এছাড়া বার কাউন্সিল ইচ্ছা করলে আইনজীবীদের কাছ থেকে এককালীন অর্থ গ্রহণ করে নবীন ও সমস্যাগ্রস্ত আইনজীবীদের দুর্যোগের মুহূর্তে এককালীন সহায়তা দিতে পারেন।

এক্ষেত্রে কাদের অনুদান দেওয়া প্রয়োজন তা প্রতিটি আইনজীবী সমিতির নির্বাচিত সদস্য ঠিক করে দিতে পারেন বলেও বিবৃতিতে পরামর্শ দেওয়া হয়েছে।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী