মেসেঞ্জারে অভিযোগ পেয়ে মানবপাচার চক্রের দালাল গ্রেফতার করলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২০, ১২:০৭ আপডেট : ২৮ জুন ২০২০, ১২:৩০

দালাল কাজী সালেহ আহাম্মদ ওসমানী

পুলিশের ফেসবুক ইনবক্সে ভিয়েতনাম থেকে এক ব্যক্তির দেওয়া অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ থেকে এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ জুন) পুলিশ সদর দফতরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার এআইজি সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশের ‌মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স উইং প‌রিচা‌লিত কেন্দ্রীয় ফেসবুক পেজে দেশ ও বিদেশ থেকে প্রতিদিন আইনশৃঙ্খলা সংক্রান্ত অনেক তথ্য, অভিযোগ এবং সাহায্যের আবেদন আসে। সেগুলোর  বিষ‌য়ে প্রয়োজনীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলোকে নিয়মিত নি‌র্দেশনা দেওয়া থাকে। এরই অংশ হিসেবে সম্প্রতি ভিয়েতনাম হতে একজন ভুক্তভোগী মেসেঞ্জারে জানান, ময়মনসিংহের ফুলপুর এলাকার মানবপাচারকারী চক্রের দালাল কাজী সালেহ আহাম্মদ ওসমানীর (মাসা) মাধ্যমে উচ্চ বেতনের চাকরির আশ্বা‌সে সাড়ে তিন লাখ টাকা দিয়ে কিছুদিন আগে তিনি ভিয়েতনামে আসেন। দালাল তাকে আশ্বাস দিয়েছিল, কোম্পানি তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে। তার থাকা-খাওয়া এবং চিকিৎসা খরচ বহন করবে এবং মাসে ৬৫০ ডলারের সমপরিমাণ বেতন দেবে। কিন্তু তিনি ভিয়েতনাম পৌঁছানোর পর দেখতে পান এর কোনও কিছুই সত্য নয়। সেখানে যাওয়ার পর থেকেই তার ওপর শুরু হয় নানা রকম নির্যাতন। তিনি দেশে ফেরার জন্য ওসমানীর সঙ্গে যোগাযোগ করলে তাকে জানায়, তার কাজ ছিল তাকে ভিয়েতনামে পৌঁছানো। এখন আর তার কোনও দায়িত্ব নেই। ভিকটিম ভিয়েতনামে মানবেতর জীবন যাপন করছেন।’

অভিযোগ পেয়ে পুলিশ হেডকোয়ার্টার্স বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ময়মনসিংহ জেলার পুলিশ সুপারকে জানায়। জেলা পু‌লি‌শের প্রাথ‌মিক তদ‌ন্তে অভিযো‌গের সত্যতা মেলে। এরপর দালাল চক্রের সদস্য ওসমানীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এআরআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন