বসুন্ধরায় কনস্ট্রাকশন কোম্পানির মালিককে পিটিয়ে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২০, ১২:৪১আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১২:৪১

আবুল খায়ের

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় একটি কনস্ট্রাকশন কোম্পানির মালিককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তার নাম আবুল খায়ের। তিনি সজীব বিল্ডার্স নামে একটি কনস্ট্রাকশন কোম্পানির মালিক।

শুক্রবার (৭ আগস্ট) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
পুলিশ ও স্বজনরা জানান, আবুল খায়ের বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের ২১ নম্বর সড়কের ৬৯২ নম্বর জালাল গার্ডেনের বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। একটি জমি নিয়ে তার সঙ্গে একটি পক্ষের ঝামেলা চলছিল। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে অজ্ঞাত ব্যক্তিরা তাকে বিষয়টি সমাধানের জন্য বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাতে তিনি বাসায় না ফেরায় স্ত্রী ও স্বজনেরা বিষয়টি ভাটারা থানা পুলিশকে জানায়। কিন্তু রাতে তার সন্ধান মেলেনি। সকালে পুলিশ বসুন্ধরার এ ব্লকের একটি নির্মাণাধীন ভবন থেকে তার লাশ উদ্ধার করে। সন্ত্রাসীরা তাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। তার মাথা থেকে মস্তিস্কের অংশবিশেষ বের হয়ে ছিল।
পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন,  ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। কে বা কারা তাকে ডেকে নিয়েছিল, কারা হত্যা করেছে তাদের খুঁজে বের করে শিগগিরই আইনের আওতায় আনা হবে।’
নিহত আবুল খায়েরের ভাই নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবুল বলেন, ‘জমি নিয়ে একজনের সঙ্গে বিরোধ ছিল। তারাই সমাধানের জন্য ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। আমরা সুষ্ঠ তদন্ত এবং খুনিদের ফাঁসি চাই।’

/এনএল/এসটি/
সম্পর্কিত
হঠাৎ আঞ্চলিক কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, দেখলেন ‘২৫ শতাংশই অনুপস্থিত’
রাজধানীর এক ক্লাবে অভিযান চালিয়ে ৪৭০ লিটার মদ উদ্ধার
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮, মামলা ৫০
সর্বশেষ খবর
জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় তিন সদস্যের কমিটি গঠন
জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় তিন সদস্যের কমিটি গঠন
কেরানীগঞ্জে সেলুন থেকে বের করে যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা
কেরানীগঞ্জে সেলুন থেকে বের করে যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা
কোথা থেকে ইলিশ এনে বাংলাদেশে রফতানি করছে ভারত
কোথা থেকে ইলিশ এনে বাংলাদেশে রফতানি করছে ভারত
হঠাৎ আঞ্চলিক কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, দেখলেন ‘২৫ শতাংশই অনুপস্থিত’
হঠাৎ আঞ্চলিক কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, দেখলেন ‘২৫ শতাংশই অনুপস্থিত’
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান