নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় তিতাসের প্রকৌশলীসহ ৮ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:১৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৫

গ্রেফতারকৃত ৮ জন

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের আট কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার জিসান আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। মসজিদে বিস্ফোরণের ঘটনায় হওয়া মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, বিস্ফোরণের ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী আইউব আলী, হেলপার হানিফ মিয়া ও কর্মচারী ইসমাইল প্রধান।

প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণ ঘটে। ফরজ নামাজের মোনাজাত শেষে অনেকে সুন্নত ও অন্য নামাজ পড়ছিলেন। তখন ছয়টি এসি বিস্ফোরিত হয়। এতে ৩৭ জন দগ্ধ হন। তার মধ্যে ৩২ জন মারা গেছেন।

বিস্ফোরণটি তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস লাইনের লিকেজজনিত কারণে হয়েছে বলে অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করতে তিতাস গ্যাস ট্রন্সমিশন কোম্পানি একটি তদন্ত কমিটি গঠন করেছে। গ্যাসের লিকেজ অনুসন্ধানে খোঁড়াখুঁড়ি করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসময় গ্যাসের পাইপলাইনে ৬টি লিকেজ পাওয়া যায়।

আরও পড়ুন-  

মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ জন সাময়িক বরখাস্ত 

পরিবার প্রতি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চাইলেন মসজিদে নিহতদের স্বজনরা

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: গণশুনানি শুরু

মসজিদে বিস্ফোরণ: তিতাসের লাইনে মিলেছে লিকেজ

গ্যাস পাইপলাইনে ৬টি ছিদ্র, মসজিদ কমিটির ওপর দায় চাপালো তিতাসের তদন্ত কমিটি

 

 

/এআরআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেঘলা আকাশ, কেমন কাটবে আজকের দিন
মেঘলা আকাশ, কেমন কাটবে আজকের দিন
নেপালে প্রাণনাশি বন্যা থেকে বেঁচে ফেরার ভংয়কর বর্ণনা শ্রমিকের
নেপালে প্রাণনাশি বন্যা থেকে বেঁচে ফেরার ভংয়কর বর্ণনা শ্রমিকের
সরকারকে অবশ্যই আইনের শাসনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: স্পিকার
সরকারকে অবশ্যই আইনের শাসনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: স্পিকার
টিভিতে আজকের খেলা (২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে