কলাবাগানে কিশোরী হত্যা, গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২১, ২৩:১৮ আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২৩:১৮

রাজধানীর কলাবাগানে ডলফিন গলিতে ‘ও লেভেল’-এ পড়ুয়া এক কিশোরীকে শারীরিক নির্যাতন করে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত ইফতেখার ফারদিন দিহানসহ তিন তরুণকে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে বান্ধবীর বাসায় ডেকে নিয়ে তাকে সেই কিশোরীকে ধর্ষণ করার পর হত্যা করা হয় বলে বলে অভিযোগ করেছে কিশোরীর পরিবার।

কলাবাগান থানার ওসি-তদন্ত আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, মূল অভিযুক্ত ইফতেখার ফারদিন দিহান দাবি করছেন, তাদের মধ্যে দুই থেকে তিন মাস ধরে প্রেমের সম্পর্ক। তার বাসাতে কিশোরীটি অজ্ঞান হয়ে পড়লে সে তার তিন বন্ধু মিলে ধানমন্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকেই পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার অন্য তিন বন্ধুকেও আটক করা হয়েছে।

নিউমার্কেট জোনের এসি আবুল হাসান বলেন, প্রাথমিকভাবে মূল অভিযুক্ত ইফতেখার ফারদিন দিহান হত্যার ও ধর্ষণের কথা স্বীকার করেছে। তবে বিষয়টি আমরা যাচাই-বাছাই করে দেখছি।

তিনি বলেন, নিহত কিশোরীর শরীরের নীল ফোলা জখমের চিহ্ন রয়েছে এবং রক্তক্ষরণ হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে পেলে বিস্তারিত জানা যাবে। হাসপাতালে নিয়ে আসার জন্য তারা একটি গাড়ি ব্যবহার করেছি সেটিও জব্দ করা হয়েছে।

এই মুহূর্তে লাশ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রয়েছে, কিশোরীটির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন- 

রাজধানীতে জন্মদিনে ডেকে কিশোরীকে নির্যাতনের পর হত্যার অভিযোগ
/এসএইচ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় সেই শিক্ষক আটকের ঘটনায় প্রধানমন্ত্রী ‘সংক্ষুব্ধ’
কুষ্টিয়ায় সেই শিক্ষক আটকের ঘটনায় প্রধানমন্ত্রী ‘সংক্ষুব্ধ’
ইউরোপে রৌদ্রোজ্জ্বল শরতের ছুটিতে সমুদ্রতীরে নিরিবিলি অবকাশ
ইউরোপে রৌদ্রোজ্জ্বল শরতের ছুটিতে সমুদ্রতীরে নিরিবিলি অবকাশ
হবিগঞ্জে সর্বাত্মক ধর্মঘট, চলছে না কোনও ধরনের গণপরিবহন
হবিগঞ্জে সর্বাত্মক ধর্মঘট, চলছে না কোনও ধরনের গণপরিবহন
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস