সাবেক মন্ত্রী মঞ্জুর বাসার গার্ডকে হত্যা: আরেক গার্ডের যাবজ্জীবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২১, ২২:৫৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২২:৫৫

সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বাসার সিকিউরিটি গার্ড আফসারকে গুলি করে হত্যার অভিযোগে আরেক সিকিউরিটি গার্ড নুর হালিম মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত -৫ এর বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ের আরও তিন মাসের কারাভোগের আদেশ দেন। রওশন মোল্লা নামে এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করেন।

সংশ্লিষ্ট আদালতের পেশকার মতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন গার্ড নুর হালিম মোল্লা আদালতে হাজির ছিলেন।

উল্লেখ্য ২০০১ সালে রাজধানীর ধানমন্ডিতে সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বাসার সিকিউরিটি গার্ড আফসারকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা করা হয়।

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী