নাইকো দুর্নীতি মামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৭

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে। পরবর্তী শুনানির জন্য ৮ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছেন আদালত। সোমবার (১ ফেব্রুয়ারি) মামলাটির অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে না পারায় তার আইনজীবী সময়ের আবেদন করেন। পরে বিচারক আবেদন মঞ্জুর করে শুনানির জন্য নতুন এ দিন ধার্য করেন।

মামলাটি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের এজলাসে বিচারাধীন।

২০০৭ সালের ৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। ২০০৮ সালের ৫ মে মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন দুদকের সহকারী পরিচালক এসএম সাহেদুর রহমান।

মামলার অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সাংসদ এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। 

/এমএইচজে/টিটি/
সম্পর্কিত
৫ আগস্টের পর প্রত্যাহার হওয়া ম্যাজিস্ট্রেট হলেন দায়রা জজ, তা নিয়ে এজলাসে হট্টগোল
সংকটের মধ্যেও জনগণকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে সরকার: রিজভী
প্রতিশ্রুতি থেকে দূরে সরে গেছে বিএনপি সরকার: হিউম্যান রাইটস ওয়াচ
সর্বশেষ খবর
ভস্ট্রো হিসাবে টাকায় বৈদেশিক বাণিজ্য নিষ্পত্তির সুযোগ
ভস্ট্রো হিসাবে টাকায় বৈদেশিক বাণিজ্য নিষ্পত্তির সুযোগ
ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকির ঘটনায় উদ্বেগ
ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকির ঘটনায় উদ্বেগ
যে দেশে বাসে জোরে গান বাজালে দিতে হবে ৫০০ ডলার জরিমানা
যে দেশে বাসে জোরে গান বাজালে দিতে হবে ৫০০ ডলার জরিমানা
উত্তরবঙ্গের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
উত্তরবঙ্গের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
সর্বাধিক পঠিত
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ