‘হেরোইন বিক্রেতার’ জামিন আটকে দিলেন চেম্বার আদালত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২১, ১৩:৪৯আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৩:৪৯

রাজধানীর জুরাইনে হেরোইন বিক্রির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার মো. জাকির হোসেনকে হাইকোর্টের দেওয়া জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

এর আগে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর মাদক উদ্ধারের ঘটনায় মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলা দায়ের করে শ্যামপুর থানা পুলিশ। মামলার এজাহারে বলা হয়েছে, শ্যামপুর থানাধীন জুরাইন রেলগেইট জুরাইন টাওয়ারের সামনে অবস্থানকালে ঘুন্টিঘর নতুন রাস্তার ১৬/১ হাজিরবাগ ঠিকানার বাড়ির সামনে পাকা রাস্তার ওপর দুই মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় আসামিরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বরিশালের উজিরপুরের বাইশখালী গ্রামের মো. জাকির হোসেন (৩৪) এবং মো. জসিম সরকার (২৪)। তাদের কাছ থেকে দুই হাজার ২৬০ পুরিয়া নেশাজাতীয় মাদকদ্রব্য তথা হেরোইন উদ্ধার করে পুলিশ। যার ওজন ২৪০ গ্রাম এবং দাম প্রায় চার লাখ ৮০ হাজার টাকা। পরে এ ঘটনায় পুলিশ বাদি হয়ে শ্যামপুর থানায় মামলা দায়ের করে।

পরে আসামিদের মধ্যে মো. জাকির হোসেন ওই মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানায়। জামিনের বিষয়ে জারি করা রুল যাথাযথ ঘোষণা করে গত ৪ এপ্রিল তার পক্ষে জামিনের রায় ঘোষণা করেন হাইকোর্ট। কিন্তু হাইকোর্টের সে রায়ের বিরুদ্ধে আপিল আবেদন জানায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। যার ধারাবাহিকতায় হাইকোর্টের রায়টি স্থগিত করেন চেম্বার আদালত।

প্রসঙ্গত, বর্তমানে মামলাটি ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৩ এ বিচারাধীন রয়েছে।

 

 

/বিআই/এফএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি