মামুনুল হকের রিসোর্টকাণ্ড: সোনারগাঁ থানার ওসিকে বাধ্যতামূলক অবসর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২১, ২৩:৪০আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৬:১৬

হেফাজত নেতা মামুনুল হকের রিসোর্টকাণ্ডের সময়ে দায়িত্ব পালনরত সোনারগাঁ থানার তৎকালীন ওসি রফিকুল ইসলামকে অবসরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘‘মো. রফিকুল ইসলাম পুলিশ পরিদর্শক নিরস্ত্র, পুলিশ লাইন্স নারায়ণগঞ্জে সংযুক্ত (সাবেক অফিসার্স ইনচার্জ, সোনারগাঁ থানা, নারায়ণগঞ্জ জেলা)-কে তার চাকরি জীবনের ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ আইনে)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী, জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধিমোতাবেক অবসরজনিত সকল সুবিধা প্রাপ্য হবেন।’’

ওসি রফিকুল ইসলামকে অবসরের প্রজ্ঞাপন উল্লেখ্য, গত ৩ এপ্রিল সোনারগাঁয়ের একটি রিসোর্টে নারীসহ অবস্থান নেন হেফাজত নেতা মামুনুল হক। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের রোষানলে পড়েন তিনি। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাকে সেখান থেকে নিয়ে আসা হয়। এ সময় ওই রিসোর্টে হামলার ঘটনা ঘটে। এ  ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসি রফিকুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

/আরটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী