স্ত্রীকে হত্যার পর বাসার আশেপাশেই ঘুরছিল টিটু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২১, ১৮:৪৪আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৮:৪৪

স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার পর বাসার আশেপাশেই ঘোরাফেরা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল স্বামী। এসময় র‌্যাবের হাতে গ্রেফতার হয় সে। এরমধ্যে হত্যাকাণ্ডের কথাও স্বীকার করেছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে রাজধানীর হাজারীবাগ থানার রায়ের বাজার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন টিলাবাড়ি এলাকার একটি বাসায় খুন হন গৃহবধূ সাজেদা বেগম সাজু (১৯)। ঘটনার পর পলাতক ছিল নিহতের স্বামী টিটু তালুকদার (২৫)।

এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা হয়। ঘটনার পর হত্যা মামলার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-২।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর টিটু তালুকদার ঘটনাস্থলের আশেপাশেই ঘোরাফেরা করছিল। সে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। র‌্যাব তাকে গ্রেফতার করার পর স্থানীয়রা তাকে মারধর করার চেষ্টা করেছিল। স্থানীয়দের শান্ত করে টিটুকে র‌্যাব ২ এর ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার (২০ এপ্রিল) রাতের কোনও এক সময় মাদকাসক্ত টিটু মাদকের টাকা দিতে না পারায় তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায়।

বরিশাল জেলার উজিরপুরের সাতলা এলাকায় টিটু তালুকদার এর গ্রামের বাড়ি। মাদকাসক্ত টিটু ধানমন্ডি এলাকায় বিভিন্ন ফুটপাতে মাছ বিক্রয় করে জীবিকা নির্বাহ করে। স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই মাদক সেবনের টাকা নিয়ে কলহ সৃষ্টি হতো। বিভিন্ন সময় মাদকের টাকা দাবি করে সে তার স্ত্রীর উপর নির্যাতন করতো।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ডিস ব্যবসায়ীকে প্রকাশ্যে খুন, হত্যাকারী কারা
দেশে খুন-খারাবি কমছেই না: জনমনে আতঙ্ক
প্রতিদিন অসংখ্য খুন-ধর্ষণ হচ্ছে, সংসদে জামায়াত এমপি বাতেন
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি