রংপুরে দুই কোটি টাকার জাল ব্যান্ডরোলসহ আটক ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২১, ২১:৩৩আপডেট : ০৬ মে ২০২১, ২১:৩৩

রংপুরে ২ কোটি ১৬ লাখ টাকা মূল্যমানের প্রায় ৪০ প্যাকেট জাল ব্যান্ডরোল জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট  রংপুর। এ ঘটনায় একটি গাড়িসহ ২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) কাস্টমসের বিভাগীয় কর্মকতা সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।

সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ মে) রাতে বগুড়া থেকে রংপুরগামী মাইক্রোবাসে রংপুরের চায়না মোড় নামক স্থানে ২ জনকে ২ কোটি ১৬ লাখ টাকা মূল্যমানের প্রায় ৪০ প্যাকেট জাল ব্যান্ডরোলসহ আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. মনতাজুর রহমান ও মো. সিরাজুল ইসলাম। তাদের বহনকারী জব্দ করা গাড়ির নম্বর ঢাকা মেট্রো- চ-১১-৮৫৬৭। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে রংপুর কোতোয়ালি  থানায় মামলা দায়েরসহ তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের