নীলক্ষেতে জাল সনদসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২১, ২০:১১আপডেট : ১০ মে ২০২১, ২০:১১

রাজধানীর নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকা থেকে জাল সনদ ও জাল সনদ তৈরির সরঞ্জামসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

সোমবার (৯ মে) বিকাল সাড়ে ৫টার দিকে  নীলক্ষেত-বাকুশাহ মার্কেটের ৪ নম্বর গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুল হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চক্রটি বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ তৈরি করে সরবরাহ করতো।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো— মো. মহসিন প্রধান (৪২) ও মো. জুয়েল রানা (২৮)।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫২টি ভুয়া সার্টিফিকেট, একটি সিপিইউ, একটি মনিটর, দুইটি  প্রিন্টার, একটি মাউস, একটি কি-বোর্ড, একটি কম্পিউটারের পাওয়ার ক্যাবল, দুইটি প্রিন্টারের কালি  ও একটি হার্ডডিক্স জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবত বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরি করে আসছিল। টাকার বিনিময়ে তারা বিভিন্ন জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড, জাল প্রশংসা পত্রসহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদ তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের