নারী চিকিৎসকের শরীরে আঘাতের চিহ্ন, হত্যাকাণ্ড বলছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২১, ১৭:২৮ আপডেট : ৩১ মে ২০২১, ১৮:১২

রাজধানীর কলাবাগানের বাসায় সাবিরা রহমান নামে এক চিকিৎসকের মৃত্যুর ঘটনাকে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলছে পুলিশ। তবে ফায়ার সার্ভিস বলছে, সকালে আগুন নেভানোর পর ডা. সাবিরা রহমানের মরদেহ পায় তারা। এ ঘটনায় বাড়ির কেয়ারটেকারসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহেন শাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে ভবনের তিনতলায় আগুনের ঘটনা ঘটে। হত্যাকাণ্ড অন্যদিকে প্রবাহিত করতেই অগ্নিকাণ্ডের ঘটনার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’ তিনি বলেন, ‘নিহত ডা. সাবিরার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সে কারণে আমরা প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলছি। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত নারী চিকিৎসক গ্রিন লাইফ হাসপাতালে কর্মরত ছিলেন।’

পুলিশ কর্মকর্তা শাহেন শাহ আরও বলেন, ‘কিছু দিন আগে স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে ডা. সাবিরার। তিনি কলাবাগান ফার্স্ট লেনের ৫০/১ নম্বর বাসার তিনতলায় থাকতেন। তার ফ্ল্যাটে সাবলেট থাকা দুই নারীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পরেই জানা যাবে ঘটনার প্রকৃত কারণ।’

এর আগে সোমবার দুপুরের দিকে ওই বাসা থেকে ডা. সাবিরা রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল ১০টা ১০ মিনিটে  কলাবাগানে ৫০/১ নম্বর ভবনের তিনতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সেখান থেকে ডা. সাবিরা নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

কলাবাগানে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

/আরটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এলপিজির আঁচে কমছে রান্নার আইটেম
এলপিজির আঁচে কমছে রান্নার আইটেম
পুরো ভূখণ্ডই আমাদের, পশ্চিম তীর দখলের ডাক ইসরায়েলি মন্ত্রীর
পুরো ভূখণ্ডই আমাদের, পশ্চিম তীর দখলের ডাক ইসরায়েলি মন্ত্রীর
অর্ধশতাধিক লোক নিয়ে একদিনেই রেলের বাংলোসহ ৫০ কোটি টাকার জমি দখলের চেষ্টা নেতার
অর্ধশতাধিক লোক নিয়ে একদিনেই রেলের বাংলোসহ ৫০ কোটি টাকার জমি দখলের চেষ্টা নেতার
‘ব্লু স্কাই’ স্কুলে সবার ভর্তি সহজ করার নির্দেশ শিক্ষামন্ত্রীর
‘ব্লু স্কাই’ স্কুলে সবার ভর্তি সহজ করার নির্দেশ শিক্ষামন্ত্রীর
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল