এলএসডিসহ গ্রেফতার তিন শিক্ষার্থী রিমান্ড শেষে কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২১, ১৯:২২আপডেট : ১১ জুন ২০২১, ১৯:২২

এলএসডি মাদকসহ গ্রেফতার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১১ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালত এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

আসামিরা হলেন - নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুপল ও তূর্য এবং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদিব।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিদেরকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাদের সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ৩০ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লার ভার্চুয়াল আদালত তাদের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২৬ মে রাতে রাজধানীর একটি বাসা থেকে ওই তিন শিক্ষার্থীকে মাদকসহ গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) একেএম হাফিজ আক্তার বলেন, ‘দেশে এলএসডি মাদক জব্দের ঘটনা এটাই প্রথম। ফেসবুকের দুটি পেইজে এই মাদকের ব্যবসা পরিচালনা করা হতো। এর গ্রাহক বেশিরভাগ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।’ পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ঢাবি শিক্ষার্থী হাফিজুর রহমানের আত্মহত্যার ঘটনা তদন্তাধীন রয়েছে। এই মাদকের কারণেই ঘটনাটি ঘটেছে কিনা তদন্ত করে দেখছি।’

/এমএইচজে/এমএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি