ফ্রিফায়ার-পাবজি-টিকটক বন্ধের পদক্ষেপ চেয়ে আবারও রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ১৭:০৪ আপডেট : ২৪ জুন ২০২১, ১৭:০৯

দেশীয় সব অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, লাইকি অ্যাপ,পাবজি ও ফ্রি ফায়ারের মতো গেমগুলো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবারও একটি রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউছার এই রিট দায়ের করেন।

রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয়  স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের আইজিকে রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে গত ১৯ জুন অনলাইন প্লাটফর্মকে  ক্ষতিকর দাবি করে এ জাতীয় অ্যাপস বন্ধে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়। তবে সেই নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করলেন দুই আইনজীবী।

ওই আইনি নোটিশে বলা হয়েছিল— টিকটক, বিগো লাইভ ও লাইকি অ্যাপ ব্যবহার করে দেশের শিশু-কিশোর এবং যুব সমাজ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে এবং সারাদেশে কিশোর গ্যাং কালচার তৈরি হচ্ছে। টিকটক অনুসারীরা বিভিন্ন গোপনীয় জায়গায় পুল পার্টির নামে অনৈতিক বিনোদন ও যৌন কার্যক্রমে লিপ্ত হচ্ছে। এছাড়াও সম্প্রতি নারীপাচার ও অর্থপাচারের ঘটনাও টিকটক, লাইকি এবং বিগো লাইভের মাধ্যমে চলছে। যা অত্যন্ত আশঙ্কাজনক এবং দেশের ও জনস্বার্থের পরিপন্থী, শৃঙ্খলা ও মূল্যবোধের পরিপন্থী। অপরদিকে, পাবজি ও ফ্রি ফায়ারের মতো গেমগুলোতে বাংলাদেশের যুব সমাজ এবং শিশু-কিশোররা ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়েছে। এর ফলে সামাজিক মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি বিনষ্ট হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম হয়ে পড়ছে মেধাহীন। এসব গেম যেন যুব সমাজকে সহিংসতা প্রশিক্ষণের এক কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।

প্রসঙ্গত, এর আগেও একই নির্দেশরা চেয়ে গত বছরের ৩০ ডিসেম্বর হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মো. জে আর খান রবিন। সেই রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় অপেক্ষমান রয়েছে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
ফেসবুক-ইনস্টাগ্রামে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করলো মেটা
লাইভ স্ট্রিম চলাকালে টিকটক ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
সর্বশেষ খবর
টিকাটুলিতে বাসের ধাক্কায় নারী নিহত, ঢামেকে কারাবন্দির মৃত্যু 
টিকাটুলিতে বাসের ধাক্কায় নারী নিহত, ঢামেকে কারাবন্দির মৃত্যু 
সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোরের মধ্যে
এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোরের মধ্যে
লিটনের সেঞ্চুরির পর বোলারদের দাপটে চতুর্থ দিন শেষ বাংলাদেশের
লিটনের সেঞ্চুরির পর বোলারদের দাপটে চতুর্থ দিন শেষ বাংলাদেশের
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ