মগবাজারে বিস্ফোরণ: মামলার তদন্ত প্রতিবেদন ১০ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২১, ২০:২৪আপডেট : ২৯ জুন ২০২১, ২০:২৪

রাজধানীর মগবাজারে বিস্ফোরণে হতাহত হওয়ার ঘটনায় রমনা থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলাটির তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ১০ আগস্ট নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত মামলাটির এজাহার গ্রহণ করেন। এরপর রমনা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মাসুমকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে আজ সকালে পুলিশ বাদী হয়ে রমনা থানায় অবহেলাজনিত প্রাণহানির অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করে। 

প্রসঙ্গত, রবিবার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই শতাধিক আহত ও এখন পর্যন্ত আটজনের মৃত্যুর তথ্য জানা গেছে। ঘটনাস্থলে অসংখ্য যানবাহন ও ভবন এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭৯ আউটার সার্কুলার রোডের ‘রাখিনীড়’ নামের ওই ভবনের নিচতলায় ছিল গ্র্যান্ড কনফেকশনারি, বেঙ্গলমিট ও শর্মা হাউজের দোকান। দোতালায় সিঙ্গারের শোরুম ও তিনতলায় রয়েছে অনলাইন নিউজপোর্টাল 'অপরাজেয় বাংলা' এর কার্যালয়। বিস্ফোরণে ভবনটির ভেতর থেকে লোহার গ্রিল, আসবাবপত্রসহ বিভিন্ন অংশ ছিটকে এসে রাস্তায় পড়েছে। দুটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।

/এমএইচজে/ইউএস/
সম্পর্কিত
মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবকের মৃত্যু, ডিএমপি বলছে ‘পরিকল্পিত সন্ত্রাস’ 
অগ্নিঝুঁকি নিয়ে এখনও ভবনের আন্ডারগ্রাউন্ডে মার্কেট
সায়েন্সল্যাবের ঘটনা মগবাজারের বিস্ফোরণের মতো: সিটিটিসি
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী