১৪ জুলাই পর্যন্ত সব আদালত সীমিত পরিসরে চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২১, ২২:৩৮আপডেট : ০৭ জুলাই ২০২১, ২২:৩৮

করোনার প্রাদুর্ভাব কমাতে চলমান লকডাউনের মাঝে আগামী ১৪ জুলাই পর্যন্ত দেশের সব আদালত সীমিত পরিসরে চলবে মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বুধবার (৭ জুলাই) সুপ্রিম কোর্ট প্রশাসনের পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৩০ জুন সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ সংক্রান্ত তিনটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে সেসব বিজ্ঞপ্তির মেয়াদ শেষ হচ্ছে আজ বুধবার (৭ জুলাই)। তবে চলমান লকডাউনের মেয়াদ ১৪ জুলাই পর্যন্ত বর্ধিত করায় কোর্ট প্রশাসনও আদালত পরিচালনার ক্ষেত্রে তাদের বিধি-নিষেধের মেয়াদ ১৪ জুলাই পর্যন্ত বর্ধিত করলেন।

প্রসঙ্গত, বিধি অনুসারে মামলা পরিচালনার এখতিয়ার পরিবর্তনের মাধ্যমে বিচারকদের বিচারিক ক্ষমতা প্রদান ও বেঞ্চ গঠন করা হয়। মামলা জট নিরসনসহ বিভিন্ন কারণে প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের মাঝে এমন এখতিয়ার পরিবর্তন বা বেঞ্চ পুনর্গঠনের নির্দেশ দিয়ে থাকেন। পাশাপাশি অধস্তন আদালতের বিচারিক বিষয়েও নির্দেশনা দেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

/বিআই/এমআর/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ